ময়মনসিংহ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা: সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত পূর্বধলায় যুবদের নিয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন তথ্য উপদেষ্টা “পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশির ইন্তেকাল: মোট মৃত্যু ৬ জন” ঢাকাসহ ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা “৪৫ দিনের লক্ষ্যমাত্রা: রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের অপেক্ষায় দেশ” প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ উদ্বোধনের পাঁচ মাসেও চালু হয়নি নালিতাবাড়ী পাবলিক লাইব্রেরী ময়মনসিংহের গৌরীপুরে ডিজেল সংকট: ধান মাড়াই মৌসুমে বিপাকে কৃষক ! যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন বললেন ইসহাক সরকার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েই চলেছে। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে লক্ষ্য করে নির্বিচারে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব ও কাতার। সৌদি আরব ইরানকে সতর্ক করে বলেছে, এ হামলা অব্যাহত থাকলে সর্বোচ্চ পরাজয় ঘটবে দেশটির। অন্যদিকে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সামরিক হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে ইরান। পাশাপাশি এসব দেশের বিমানবন্দর, তেল স্থাপনাসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায়ও হামলা করেছে। এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে।

গত শনিবার সৌদির অন্যতম বৃহত্ তেলক্ষেত্র শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানি ড্রোন আঘাত হানে। এ ঘটনার পর এক বিবৃতিতে ইরানকে সতর্ক করে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানি প্রেসিডেন্টের প্রতিশ্রুতি ও কাজের মধ্যে মিল নেই। কোনো বাস্তব ভিত্তি ছাড়াই যুক্তিহীনভাবে আরব দেশগুলোকে লক্ষ্য করে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এমন নির্বিচার হামলা অব্যাহত রাখলে চলমান যুদ্ধে ইরানের সর্বোচ্চ পরাজয় ঘটবে এবং রিয়াদ ও তেহরানের বর্তমান ও ভবিষ্যত্ সম্পর্কের ক্ষেত্রে গভীর প্রভাব পড়বে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলার কারণে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম বিন জাবের আল থানি।

রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো- আমরা বারবার বলেছি যে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা অংশ নিচ্ছি না এবং কোনোভাবেই উত্তেজনা বৃদ্ধির পক্ষে নই; বরং কূটনৈতিকভাবে সংকটের সমাধান করা যায় কি-না সেই চেষ্টা করছি। কিন্তু যুদ্ধ শুরুর এক ঘণ্টার মধ্যে আমরা দেখলাম, কাতার এবং উপসাগরীয় দেশগুলোতে নির্বিচারে হামলা করছে ইরান। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা: সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো

আপডেট সময় ০৯:৪৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬