ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন স্কুল ছুটি, টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরপুর প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কুষ্টিয়ায় পীর হত্যা: ‘জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নয়’—দলীয় নেতাদের দাবি ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা: ২৪ ঘণ্টায় ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন অসহায় মুহূর্তে যারা ছায়া হয়ে ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা দেশের একমাত্র তেল শোধনাগার সচল আছে: জ্বালানি মন্ত্রণালয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কিশোরগঞ্জে পিকনিকের খাবারে বিষক্রিয়া, অসুস্থ ১০ পুলিশ সদস্য

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় পিকনিকের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অসুস্থ পড়েছেন। খাবারের বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এর মধ্যে ছয়জন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তারা চিকিৎসা শেষে ছাড়পত্র নেন। এর আগে শুক্রবার (৩ অক্টোবর) থানার কম্পাউন্ডের ভেতরে এ পিকনিকের আয়োজন করেন তারা।

চিকিৎসকরা জানিয়েছেন, খাবারের বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়েছেন তারা।

জানা গেছে, পিকনিকের খাবার খাওয়ার পরই বেশ কয়েকজন পুলিশ সদস্য পেটের পীড়া ও মাথা ঘোরাসহ শারীরিক সমস্যা অনুভব করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। অসুস্থদের মধ্যে রয়েছেন, পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খাঁন, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া, ওয়্যারলেস অপারেটর কনস্টেবল মো. উজ্জ্বল মিয়া, কনস্টেবল মো. কাওসার মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. সোহাগ মিয়া, সাথী আক্তার ও মো. ওয়াসিম। এছাড়া আক্রান্তদের মধ্যে বাবুর্চির স্ত্রী ও আরও একজনের নাম জানা যায়নি।

এসআই মো. বাছেদ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার রাতে আমাদের আয়োজনে এক অনুষ্ঠানে খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। পরিদর্শক (তদন্ত) স্যারসহ কয়েকজন বাসায় চিকিৎসা নিচ্ছেন, বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ঈশা খাঁন বলেন, ‘খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কটিয়াদী মডেল থানার ছয়জন পুলিশ সদস্য শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভর্তি হন। চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে তারা সবাই ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে সবাই সুস্থ আছেন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন

কিশোরগঞ্জে পিকনিকের খাবারে বিষক্রিয়া, অসুস্থ ১০ পুলিশ সদস্য

আপডেট সময় ১২:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫