ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নোয়াখালীর হাতিয়ায় চতুর্থ বিয়ে নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত ছোট ভাই মো. সাকিবকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, ছোট ভাই সাবিক আগে তিন বিয়ে করে। এর মধ্যে কয়েকদিন আগে সে আরও একটি বিয়ে করেন। চতুর্থ বিয়ে নিয়ে শুক্রবার রাতে নিজ বাড়িতে বড় ভাই রাকিবের সঙ্গে সাকিবের বাগবিতণ্ডা বেধে যায়। একপর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে  বড় ভাইকে বুকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর  ৯৯৯ এ কল করে বড় ভাইকে খুন করার বিষয়টি জানায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামির দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

আপডেট সময় ১২:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫