ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জনপ্রিয়তা অর্জন করা নন্দিত অভিনয় শিল্পী সুচিত্রা সেনের আজ ৯৫ তম জন্ম বার্ষিকী

১৯৩১ সালের এই দিনে (৬ এপ্রিল) জন্ম গ্রহণ করেন তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রদেশের পাবনা জেলার বেলকুচিতে। তাহার প্রকৃত নাম রমা দাশগুপ্ত। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। শৈশব ও প্রাথমিক শিক্ষা পাবনাতেই সম্পন্ন হয়। পরবর্তী সময়ে পরিবার কলকাতায় স্থানান্তরিত হয়।

১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন “সেরা অভিনেত্রীর জন্য রোপ্য পুরস্কার” জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। শোনা যায়, ২০০৫ সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল; কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি। ২০১২ সালে তাকে পশ্চিম বঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গ বিভূষণ প্রদান করা হয়।

আজ জন্ম দিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি বাংলা চলচ্চিত্রের চির সবুজ মহানায়িকা সুচিত্রা সেন। তার চোখের ভাষা, অভিনয়ের গভীরতা আর রহস্যময় ব্যক্তিত্ব আজও আমাদের মুগ্ধ করে। উত্তম কুমারের সঙ্গে তার জুটি হয়ে আছে বাংলা সিনেমার ইতিহাসে অমর। শুভ জন্ম দিন, কিংবদন্তি। আপনি থাকবেন চিরকাল আমাদের হৃদয়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

জনপ্রিয়তা অর্জন করা নন্দিত অভিনয় শিল্পী সুচিত্রা সেনের আজ ৯৫ তম জন্ম বার্ষিকী

আপডেট সময় ১০:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬