ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তিন জেলে অপহরণ সুন্দরবনে ট্রলারসহ , মুক্তিপণ দাবি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কটকা এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলারসহ তিন জেলে অপহরণের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী তাদের তুলে নিয়ে মুক্তিপণ দাবি করেছে।

গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, কয়েকদিন আগে পাথরঘাটার মাসুম মিয়ার একটি নামবিহীন ইঞ্জিনচালিত ছোট ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবন এলাকায় বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারে যান। শনিবার দিবাগত রাতে কটকা এলাকায় মাছ ধরার সময় জলদস্যুরা তাদের ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। পরে ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, এর আগে একই জলদস্যু চক্র পাথরঘাটার ফোরকান মাঝি ও সিদ্দিকসহ আট জেলেকে অপহরণ করেছিল। পরে তারা মুক্তিপণ দিয়ে মুক্ত হন।

এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোনের এক মিডিয়া কর্মকর্তা নাম প্রকাশ না করে গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ তাদের কাছে পৌঁছেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

তিন জেলে অপহরণ সুন্দরবনে ট্রলারসহ , মুক্তিপণ দাবি

আপডেট সময় ০৯:২৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬