ময়মনসিংহ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“এনসিপিতে যোগ দিয়েই মেয়র পদে লড়াইয়ের ঘোষণা মনজুর আলমের” ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ: সুখবর পাচ্ছেন বাংলাদেশিরা! নানক ও তাপসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি আজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ: নৌবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান ১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান: আজ শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন  মাহমুদা আক্তার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ‘র আলোচিত মুখ পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজন উপজেলা প্রশাসনের বর্ষবরণ দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজন উপজেলা প্রশাসনের বর্ষবরণ

  • হারাধন সূত্রধর
  • আপডেট সময় ০৯:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পান্তা-ভর্তা ভোজ, বৈশাখী মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকসহ সর্বস্তরের আমন্ত্রিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে পরিষদ চত্বরে বৈশাখী মেলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

পুরস্কার বিতরণী পর্ব শেষে স্থানীয় সংগীত শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“এনসিপিতে যোগ দিয়েই মেয়র পদে লড়াইয়ের ঘোষণা মনজুর আলমের”

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজন উপজেলা প্রশাসনের বর্ষবরণ

আপডেট সময় ০৯:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬