ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন এ এস এম শাহরিয়ার কবির।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামে যারা রয়েছেন তারা আল্লাহর কাছে দায়বদ্ধ। ‘আমরা দ্বীন কায়েম করব, দ্বীনের পথে চলব’—এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, ভোটের পর যদি জামায়াতের কেউ আমানতের খেয়ানত করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন কথা অন্য কোনো দলের নেতা বলেননি। নওগাঁর প্রার্থীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যে দ্বীন কায়েমের কথা বলে, তাকে ভোট দেবেন। আর যে দ্বীন কায়েম করতে জানে না, তাকে ভোট দিলে আপনি আমানতের খেয়ানত করলেন।’

রাজনৈতিক প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, আগের সময়ের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। ভবিষ্যৎ বাংলাদেশে চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকদের হাতে ক্ষমতা দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কেউ ভোট চুরি করতে এলে প্রতিহত করতে হবে—নিজে চুরি করা যাবে না, কাউকেও করতে দেওয়া যাবে না।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মুসলমান পরিচয়ের কারণে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে না পারার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে যারা কথা বলে না, তাদের ভোট দেওয়া নাফরমানির শামিল বলেও মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে শাহরিয়ার কবিরসহ জামায়াতের নেতারা ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির

আপডেট সময় ১২:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬