ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নেত্রকোণায় মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার জানিয়েছেন শামা ওবায়েদ চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক প্রচারণা যশোরে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোলবোমা হামলা: ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিপর্যয়

ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

গত বুধবার (২৪ জুন,২০২৬ ইং) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গৌরীপুর স্টেশন থে‌কে চট্রগ্রা‌মের উদ্দেশে স্টেশন থে‌কে চট্রগ্রা‌মের উদ্দেশে ত‌্যাগ করার সময় আউটার সিগন‌্যা‌লের কা‌ছে হঠাৎ বিকট শব্দে পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র দাবি করেছে, লাইন বা যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে গৌরীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার বলেন, ‘দুর্ঘটনার ফ‌লে ওই রেলপ‌থে ট্রেনচলা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে।

বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত ক‌রে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, এ ঘটনার ফলে জামালপুর চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দ্রুত লাইন সংস্কার ও বগি উদ্ধারের কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, রেল চলাচলে বিপর্যয়

আপডেট সময় ০৯:৫২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬