ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন বাধা অতিক্রম করতে না পেরে হরমুজে ফিরলো তেলবাহী জাহাজ বৈশাখী চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটালেন মৎস্যজীবী দল নেতা রেকর্ড ভাঙার পথে স্বর্ণের দাম: দেশের বাজারে আবারও বাড়লো বড়িপ্রতি মূল্য জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা: ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফিরছে সরকারি সব সভা “এনসিপিতে যোগ দিয়েই মেয়র পদে লড়াইয়ের ঘোষণা মনজুর আলমের” ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ: সুখবর পাচ্ছেন বাংলাদেশিরা! নানক ও তাপসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি আজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ: নৌবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান ১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান: আজ শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন 
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত বললেন জামায়াত প্রার্থী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আপনারা যদি ইসলামের পক্ষে কুরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সোয়াবের ভাগি হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত, আর যদি কুরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন। 

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যাহর বক্তব্যের ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। হাফিজ উল্যাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও রামগতি উপজেলার বাসিন্দা।

গত রোববার (৮ ফেব্রুয়ারি) তার ওই বক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তার ১ মিনিট ১৬ সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিটিতে দেখা যায় মাইক হাতে হাফিজ উল্যাহ বলছেন, ‘মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান..? এগুলো পান না। তারপর জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করবো, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের দ্বারা দুর্নীতি হবে না। আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা সোয়াবের ভাগী হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন। ওরা ভোট দেওয়ার পর নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মেরে খাবে, প্রজেক্টের টাকা মেরে খাবে, এটা হইলো তাদের কাজ।’

মাইন উদ্দীন নামে একজন এক ফেসবুক আইডিতে ভিডিওটি ছেড়ে লিখেন- তারা এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। হাফিজ ভাই এভাবে আর কত আপনারা মানুষকে ধোঁকা দিবেন? হাফিজ ভাই আপনি যদি জান্নাতের টিকিট দিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আমার প্রথম ভোট আমি আপনাকে দিব, দাঁড়ি পাল্লায় দিব।

এ ব্যাপারে জামায়াতের প্রার্থী এআর হাফিজ উল্যাহ বলেন, আমাদের ইন্টার্নাল একটা প্রোগ্রাম ছিলো। বক্তব্যতো অনেকগুলোই দিয়েছি, কাটছাট করে সেখান থেকে এনে মিলিয়ে দিয়েছে। আমি এরকম বক্তব্য দিইনি। এ ঘটনায় প্রতিবাদ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাধা অতিক্রম করতে না পেরে হরমুজে ফিরলো তেলবাহী জাহাজ

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত বললেন জামায়াত প্রার্থী

আপডেট সময় ০৯:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬