ময়মনসিংহ , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নকশায় বড় পরিবর্তন: নতুন রূপে সাজছে পূর্বাচল স্টেডিয়াম

নাজমুল ইসলাম পাপনের বোর্ড থেকে সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, সবাই চেয়েছিলেন পূর্বাচলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করতে। তবে এত সময় পেরিয়ে গেলেও অজানা কারণে কাজ বেশিদূর এগোয়নি। তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন করে সব পরিকল্পনা শুরু করেছে। তাদের পরিকল্পনায় ভালোভাবেই আছে পূর্বাচল স্টেডিয়াম। সেসঙ্গে স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন আনতে চায় বিসিবি।

গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবালসহ এনএসসি ও বিসিবির কর্তারা পূর্বাচলের মাঠ পরিদর্শনে গিয়েছেন। যেখানে ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্টেডিয়ামের পুরো ডিজাইন দেখানো হয়েছে। শুধু ক্রিকেট নয়, পূর্বাচলে অন্য স্পোর্টসের জন্য আলাদা সুযোগ-সুবিধা রাখা হবে এবং সরকারের তরফ থেকে যা যা করণীয়, সবই করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক।

সবশেষ বুলবুলের বোর্ড যে ডিজাইন করেছে, সেখান থেকে সরে আসছে তামিমের বোর্ড। স্টেডিয়ামের ডিজাইনের পরিবর্তন আনতে চান তারা। এই বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘আজকে মাননীয় মন্ত্রী এসেছেন, আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু পরিবর্তন জরুরি। পরিবর্তন করবো শুধু পরিবর্তন করার জন্য না। কিছু কিছু ডিজাইন পরিবর্তন করা জরুরি।’

এছাড়াও বিসিবি বস জানান, এনএসসি ও বিসিবি একসঙ্গে হয়ে স্টেডিয়াম তৈরির কাজ করবে। এই বিষয়ে তিনি বলেন, ‘যারা আমাদের এটার ডিজাইন করেছেন, তাদের সঙ্গে আলোচনা করবো। অন্য কারোর সঙ্গে যদি কথা বলার দরকার হয়, তাদের সঙ্গে আলোচনা করে এনএসসির সঙ্গে একসঙ্গে মিলে। কারণ এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে, যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই।’

পূর্বাচলে ক্রিকেটের পাশাপাশি অন্য স্পোর্টসের জন্য সুযোগ-সুবিধার পরিকল্পনা মূলত ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই বিষয়ে তামিম বলেন, ‘এখানে আমাদের চেষ্টা থাকবে ক্রিকেটের সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রী বললেন কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি যুক্ত করে নিতে পারি, তাহলে আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে।’

এছাড়াও বিসিবির অবস্থান থেকে তামিম বলেন, ‘টাকার দিক থেকে ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তো বা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো। আমাদেরও দায়িত্ব অন্য স্পোর্টসকে দেখাশোনা করা। এটা অনেক বড় একটা প্রোপার্টি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকশায় বড় পরিবর্তন: নতুন রূপে সাজছে পূর্বাচল স্টেডিয়াম

আপডেট সময় ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬