ময়মনসিংহ , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’ বলেছেন নাহিদ ইসলাম রামিসা হত্যা: ফাঁসির দড়িতে সোহেল রানা ও স্বপ্না আক্তার ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া ​রামিসা হত্যা: জবানবন্দিতে উঠে এল নির্যাতনের লোমহর্ষক বর্ণনা এত প্রকল্প হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্প হয় না বলেছেন ফখরুল এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে বললেন রাশেদ খাঁন সংবিধান সংস্কার যা হওয়ার হয়ে গেছে, এখন কেবল সংশোধন হবে জানিয়েছেন চিফ হুইপ ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকসহ কংস নদের বেইলি ব্রিজ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন জনভোগান্তি দূর করতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল পূর্বধলা বিএনপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দ মেলা’, সঙ্গে থাকছেন পরীমণি!

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

‘ঈদ মানেই আনন্দ আর ঈদের আনন্দ মানেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। আসছে ঈদুল আজহা উপলক্ষে নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা আর একঝাঁক জনপ্রিয় তারকাকে নিয়ে সাজানো হয়েছে এবারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ১০টার ইংরেজি খবরের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা।

এই পরিবেশনাটিতে নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী এবং শাওন।

অনুষ্ঠানে আরও থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, যিনি তার ‘এমন একটা মা দে না’ গানটি নতুন করে গেয়েছেন।

এছাড়া কবির বকুলের কথায় নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল।

গানের পাশাপাশি থাকছে তারকাদের জমকালো নৃত্য পরিবেশনা। ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানের সঙ্গে একসঙ্গে নাচবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।

এই নৃত্যগুলোর পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার ও নৃত্যভূমি।

দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমণি।

পাশাপাশি বিনোদন অঙ্গনের কয়েকজন জনপ্রিয় তারকাকে নিয়ে থাকবে একটি বিশেষ কুইজ শো।

এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।

অনুষ্ঠানে হাস্যরসের জোগান দিতে একটি বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। এ ছাড়া বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া।

‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।

গান, নৃত্য, কৌতুক, কুইজ ও তারকাদের ভিন্নধর্মী পরিবেশনা দিয়ে সাজানো এবারের আনন্দ মেলা ঈদের টেলিভিশন আয়োজনে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।

অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা

​নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দ মেলা’, সঙ্গে থাকছেন পরীমণি!

আপডেট সময় ১১:০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬