ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন বাধা অতিক্রম করতে না পেরে হরমুজে ফিরলো তেলবাহী জাহাজ বৈশাখী চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটালেন মৎস্যজীবী দল নেতা রেকর্ড ভাঙার পথে স্বর্ণের দাম: দেশের বাজারে আবারও বাড়লো বড়িপ্রতি মূল্য জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা: ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফিরছে সরকারি সব সভা “এনসিপিতে যোগ দিয়েই মেয়র পদে লড়াইয়ের ঘোষণা মনজুর আলমের” ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ: সুখবর পাচ্ছেন বাংলাদেশিরা! নানক ও তাপসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি আজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ: নৌবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান ১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান: আজ শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন 
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল হেফাজতে নেয়ার সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের কালিতলা মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। বর্তমানে তারা শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী জানান, রাতে একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মকর্তারা। সেখানে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নিতে গেলে আহতদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, আহত পুলিশ সদস্যরা এখন আশঙ্কামুক্ত। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাধা অতিক্রম করতে না পেরে হরমুজে ফিরলো তেলবাহী জাহাজ

পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট সময় ০১:১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫