ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় বদলি হওয়া ইউএনও চার দিনের মাথায় নতুন আদেশ

ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে): নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রশাসনিক সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ নিয়ে ‘ধোঁয়াশা’ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পাওয়া মো. অলিদুজ্জামানের বদলি আদেশ মাত্র চার দিনের মাথায় বাতিল করা হয়েছে। ফলে দীর্ঘ দুই মাস ধরে প্রশাসনিক প্রধান বিহীন এই জনপদে তার আর যোগ দেওয়া হচ্ছে না।

সোমবার (১১, মে) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এনডিসি ফারাহ শাম্মী’র স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, অলিদুজ্জামানকে পূর্বধলার পরিবর্তে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

​এর আগে গত ৭ মে জারি করা এক প্রজ্ঞাপনে অলিদুজ্জামানকে পূর্বধলার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন আদেশে পূর্ববর্তী প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করা হয়েছে। একই আদেশে খালিয়াজুরী উপজেলার ইউএনও নাদির হোসেন শামীমকে নেত্রকোনার মদন উপজেলায় বদলি করা হয়েছে।
​উল্লেখ্য, গত ১৬ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও মো. আনিছুর রহমান খান বদলি হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য রয়েছে।দীর্ঘদিন পর নতুন ইউএনও নিয়োগের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও, চার দিনের মাথায় সেই আদেশ বাতিল হওয়ায় আবারও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

​বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করলেও স্থায়ী প্রশাসনিক প্রধানের অনুপস্থিতিতে উপজেলার উন্নয়ন প্রকল্প ও সাধারণ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জনসাধারণের প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ উপজেলায় দীর্ঘ দুই মাস ধরে শীর্ষ পদটি কেন শূন্য রাখা হচ্ছে এবং নিয়োগ দিয়েও কেন চার দিনের মাথায় তা পরিবর্তন করা হলো?
মূলত প্রশাসনিক এই টানাপোড়েনে পৌনে চার লাখ মানুষের ভোগান্তিই দীর্ঘায়িত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী

পূর্বধলায় বদলি হওয়া ইউএনও চার দিনের মাথায় নতুন আদেশ

আপডেট সময় ০১:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬