ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব বললেন শিক্ষামন্ত্রী বডি স্প্রের গন্ধে ক্লাসরুমে অসুস্থ ১৫ শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলেছেন শিক্ষামন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা অর্থনৈতিক মন্দার ঝুঁকির চেয়েও গুরুত্বপূর্ণ বললেন ট্রাম্প ​শান্তি আলোচনার ইঙ্গিত মস্কোর: আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ, রুমে পাওয়া গেল চিরকুট ​গ্রেপ্তার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র বিশ্বকাপ ট্রফি কার হাতে? চূড়ান্ত লড়াই শেষে ঘোষণা মঞ্চে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিনিয়র-জুনিয়র সংঘর্ষে ৬ সদস্যের তদন্ত কমিটি, ৩ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে মাদক সেবনের অভিযোগকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও নিজ সিটে অন্য শিক্ষার্থীকে অবৈধভাবে রাখায় ৩ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন।

গত মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এবং হল প্রশাসনের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কলা অনুষদের ডিন ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, বিদ্রোহী হলের ৭১৪ নম্বর কক্ষে থাকতেন আইন ও বিচার বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হান্নান এবং দর্শন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সিফাতুল সিয়াম মুগ্ধ। মুগ্ধের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে হল প্রশাসনকে জানান হান্নান। তবে অভিযোগের প্রেক্ষিতে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম কক্ষটি পরিদর্শন করলেও কোনো আলামত পাওয়া যায়নি বলে জানা যায়। পরবর্তীতে হান্নান কক্ষে ফিরে অ্যাশট্রেতে গাঁজার অংশবিশেষ দেখতে পান বলে দাবি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হান্নান মুগ্ধকে চড় মারেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতে ৬১৫ নম্বর কক্ষে খাবার খাওয়ার সময় মুগ্ধসহ কয়েকজন জুনিয়র শিক্ষার্থী হান্নানের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে হলের সেই ৭১৪ নম্বর রুমে নিজ সিটে অন্য শিক্ষার্থীকে নিয়ম-বহির্ভূতভাবে রাখার কারণে তিন শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে বিদ্রোহী হল প্রশাসন। এছাড়াও হলের সব আবাসিক শিক্ষার্থীকে নিজ নিজ বরাদ্দপ্রাপ্ত সিটে অবস্থান করার জন্য বিশেষভাবে বলা হয়েছে। কারও কক্ষে মাদকদ্রব্য পাওয়া গেলে বা কেউ সেবন করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব বললেন শিক্ষামন্ত্রী

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ১১:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬