ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা অর্থনৈতিক মন্দার ঝুঁকির চেয়েও গুরুত্বপূর্ণ বললেন ট্রাম্প ​শান্তি আলোচনার ইঙ্গিত মস্কোর: আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া মসজিদে মিলল ইমামের ঝুলন্ত মরদেহ, রুমে পাওয়া গেল চিরকুট ​গ্রেপ্তার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র বিশ্বকাপ ট্রফি কার হাতে? চূড়ান্ত লড়াই শেষে ঘোষণা মঞ্চে নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিলেটে বেড়েছে মোবাইল ছিনতাই, অন্তরালে মহিলা গ্যাং নারী ছিনতাকারী লাকি ও খাদিজা অসমাপ্ত দায়িত্ব রেখে বিদায় ডিসি সারওয়ারের সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলম এক কঠিন ও চাপে ভরা সময় পার নাশকতার মামলা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৮৪ কর্মী গ্রেফতার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁদপুরে শিক্ষক পরিবারের চলাচলের পথে দেয়া কাঁটাযুক্ত বেড়া অপসারণ

চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘ তিন মাস ধরে এক শিক্ষক পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ থাকার ঘটনায় অবশেষে হস্তক্ষেপ করেছে প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রতিপক্ষের দেয়া বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া খুলে দেয়ার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার (২৩ জুন) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া অপসারণের নির্দেশ দেন। পরে প্রশাসনের উপস্থিতিতে পথের ওপর দেয়া প্রতিবন্ধকতা সরিয়ে নেয়া হয়।এর আগে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল বেপারী বাড়ির বাসিন্দা ও সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাছলিমা সুলতানার পরিবারের চলাচলের একমাত্র পথ বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় তিন মাস ধরে তারা স্বাভাবিকভাবে বাড়িতে যাতায়াত করতে পারেননি। বাধ্য হয়ে পরিবারের সদস্যদের পুকুর সাঁতরে অথবা ঝুঁকিপূর্ণ বিকল্প পথ ব্যবহার করে বাড়িতে প্রবেশ করতে হয়েছে। এতে নারী ও শিশুদের নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হয়েছে।

তাছলিমা সুলতানা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে আমরা অমানবিক পরিস্থিতির মধ্যে ছিলাম। একজন শিক্ষক হিসেবে প্রতিদিন বিদ্যালয় থেকে ফিরে নিজের ঘরে প্রবেশের জন্যও সংগ্রাম করতে হয়েছে। শুধু আমি নই আমার সন্তানদেরও একইভাবে কষ্ট করতে হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় আপাতত ঘটনাস্থলে দেয়া বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া অপসারণ করা হয়েছে। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলা আদালতে বিচারাধীন রয়েছে ও আইনগত প্রক্রিয়া চলমান থাকবে। বিষয়টির স্থায়ী সমাধানের লক্ষ্যে উভয়পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনায় বসা হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করেই মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। যারা বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া দিয়েছিল, তাদের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝিয়ে সেগুলো অপসারণ করা হয়েছে।

তিনি আরও জানান, চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাউকে দুর্ভোগে ফেলা উচিত নয়। তাই সেখানে দেয়া বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। আর যে মামলা আদালতে রয়েছে, সেটি সংশ্লিষ্ট পক্ষ আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা

চাঁদপুরে শিক্ষক পরিবারের চলাচলের পথে দেয়া কাঁটাযুক্ত বেড়া অপসারণ

আপডেট সময় ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬