ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলা থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার: জনমনে স্বস্তি ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া

নেএকোণা,পূর্বধলা সেনাবাহিনী ক্যাম্প  প্রত্যাহার  ২৫ চৈত্র (৮ই এপ্রিল): নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের পর সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ত্যাগ করেন দায়িত্বে থাকা সদস্যরা।
সেনাবাহিনীর এই প্রত্যাহারের খবরে স্থানীয় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার ভবিষ্যৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

জানা গেছে, ২০২৪ সালের ১১ আগস্ট থেকে জেলা সদরের ইনডোর স্টেডিয়ামে ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নিয়ন্ত্রণ দপ্তর স্থাপন করা হয়। সেখান থেকে জেলার ১০টি উপজেলায় দুই ইউনিটে ভাগ হয়ে সেনাসদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এরই ধারাবাহিকতায় পূর্বধলা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৬৩ বেঙ্গল রেজিমেন্টের একটি দল অবস্থান করছিল। সর্বশেষ এ ক্যাম্পটি প্রত্যাহার করা হলেও জেলা সদরের ক্যাম্পটি বহাল রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সেনাবাহিনীর উপস্থিতিতে পূর্বধলা, শ্যামগঞ্জ ও জারিয়া এলাকায় মাদক পাচার, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে ক্যাম্প প্রত্যাহারের পর আবারও অপরাধ বাড়তে পারে-এমন আশঙ্কা করছেন অনেকেই।

এলাকার সচেতন ব্যক্তিরা মনে করছেন, সেনাবাহিনীর অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা আরও জোরদার করা জরুরি। বিট পুলিশিং, গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল বাড়ানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

পূর্বধলা থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার: জনমনে স্বস্তি ও উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬