ময়মনসিংহ , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দাম বাড়ল জ্বালানি তেলের তেল নিতে পকেটে লাগবে বাড়তি টাকা, নতুন দর কার্যকর আজ থেকে ​তিন দশক পর অনুশোচনা: সহকর্মীকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন রিমা খান জয় ও পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান: কড়া অবস্থান তেহরানের নেত্রকোনার পূর্বধলায় দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত “চেষ্টা “র উদ্যোগে বীরকন্যাদের সম্মাননায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ট্রেবল মেডেল নিলামে তুলছেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় কাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন: জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের আভাস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত বলেছেন প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব প্রসঙ্গে শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, জ্বালানিনির্ভর বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।

গত রোববার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ শহরের কিশোরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে বড়বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তার সফরসঙ্গীরা সঙ্গে ছিলেন।

রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও বর্তমানে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের স্বস্তি নিশ্চিত করতে সারাদেশে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। বাজার যেন জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কেউ যাতে অযৌক্তিকভাবে মূল্য বাড়িয়ে সুযোগ নিতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি টিসিবির একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।

বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এসময় টিসিবির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের স্মরণে মোড়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাম বাড়ল জ্বালানি তেলের

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত বলেছেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬