ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মিশা সওদাগর বিসিসিআইকে ‘ধিক্কার’ জানালেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছেন ঢালিউডের অভিনেতা মিশা সওদাগর। 

গত রোববার (৪ জানুয়ারি) ছিল চলচ্চিত্রের শীর্ষ এই খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেতা। কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজের এই আইপিএল ইস্যু। সেখানে অভিনেতা সরাসরি ভারতকে ধিক্কার জানান।

তিনি বলেন, মোস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।

তিনি বলেন, মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।

রাজনীতি ও সংস্কৃতির সংঘাত নিয়ে ব্যাখ্যা মিশা সওদাগর তার বক্তব্যে সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার বিষয়টিকে কুরুচিপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন।

তিনি মনে করেন, শিল্প ও ক্রীড়া হওয়া উচিত উন্মুক্ত, যেখানে রাজনীতির কোনো স্থান নেই।

চলচ্চিত্রের এই খলনায়ক বলেন, ‘খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করল। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি’।

অভিনেতা আরও বলেন, ‘মুস্তাফিজের মতো তারকাকে আটকানোর প্রচেষ্টাকে শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখাবে’।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিশা সওদাগর বিসিসিআইকে ‘ধিক্কার’ জানালেন

আপডেট সময় ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬