ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শাবলের আঘাতে মুখ থেঁতলে গৃহবধূকে হত্যা বরগুনায়

বরগুনায় শাবল দিয়ে পিটিয়ে মুখ থেঁতলে আলমতাজ (৪৪) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আলমতাজ ওই এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আলমতাজ নিজ বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শাবল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। আঘাতে তার মুখমণ্ডল গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং মাথায় মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলে রক্তের চিহ্নও পাওয়া গেছে। তবে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানা যায়।

নিহতের প্রতিবেশী চম্পা জানান, প্রথমে তারা আগুন লাগার খবর শুনে ওই বাড়িতে যান। পরে গিয়ে দেখেন, ঘরের বারান্দায় আলমতাজের মরদেহ পড়ে আছে এবং মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ এই ঘটনাকে একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার তৈরি ভোঁতা অস্ত্র জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা

শাবলের আঘাতে মুখ থেঁতলে গৃহবধূকে হত্যা বরগুনায়

আপডেট সময় ১০:৫৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬