ময়মনসিংহ , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দাম বাড়ল জ্বালানি তেলের তেল নিতে পকেটে লাগবে বাড়তি টাকা, নতুন দর কার্যকর আজ থেকে ​তিন দশক পর অনুশোচনা: সহকর্মীকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন রিমা খান জয় ও পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান: কড়া অবস্থান তেহরানের নেত্রকোনার পূর্বধলায় দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত “চেষ্টা “র উদ্যোগে বীরকন্যাদের সম্মাননায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ট্রেবল মেডেল নিলামে তুলছেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় কাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন: জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের আভাস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই রামুতে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের বাসিন্দা ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাঈল দীর্ঘদিন ধরে কারাবন্দি। মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন তারা।

গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত কারণে তাদের মা মোস্তফা বেগম (৮০) মারা যান। নিকটাত্মীয়ের আবেদনের পর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাময়িক মুক্তি পান দুই ভাই। পরে জোহরের নামাজের পর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তারা। এ সময় তাদের হাতে ছিল হাতকড়া এবং পুলিশ সদস্যরা পাহারায় ছিলেন।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য, তারা দুই ভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা। একটি মামলায় জামিন পেলেও পরে ফের গ্রেপ্তার হন তারা। গত আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাম বাড়ল জ্বালানি তেলের

হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই রামুতে

আপডেট সময় ১০:২৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬