ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৮০০ লিটার পেট্রোল জব্দ অবৈধভাবে মজুদ করা , ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রল মজুত ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করে অবৈধ তেল জব্দসহ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী এনায়েতুর রহমান রামপুর বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে জ্বালানি তেলের সংকট চলছে। এমতাবস্থায় রামপুর বাজারে ব্যবসায়ী এনায়েতুর রহমান পেট্রল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এনায়েতুর রহমানের গুদামঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা; ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ ফায়দা নিতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

৮০০ লিটার পেট্রোল জব্দ অবৈধভাবে মজুদ করা , ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০২:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬