শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে সংগঠনের তৃতীয় বর্ষে পদার্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
গত শুক্রবার (৭ আগস্ট) এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে (তুলশীমালা) কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তৃতীয় বর্ষে পদার্পণ করে।
প্রেসক্লাব নালিতাবাড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর। সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সভাপতি সারোয়ার হোসাইন।
সহসভাপতি নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক হাফেজ মাওলানা মাহদী হাসান।আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক ও জিটিভির শেরপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সদস্য আমিনুল ইসলাম এবং মানবকল্যাণ সংস্থা ‘ইনসাফ’-এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নালিতাবাড়ীতে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, রক্তদান, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্য

শেরপুর প্রতিনিধি 



















