ময়মনসিংহ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ​ময়মনসিংহে মুদি দোকানের আড়ালে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা : নাসীরুদ্দীন পাটওয়ারী সংবিধান সংস্কার না করলে লাল কার্ড দেখতে হবে: আল্লামা মামুনুল হক ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা কর্মসূচি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জামালপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সংঘর্ষে চালক নিহত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, মেয়েদের সাফল্য বেশি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে শতকরা ৫১ দশমিক ৪৪ শতাংশ। প্রকাশিত ফলাফলে পাসের হার এবং সর্বোচ্চ ফল জিপিএ-৫—উভয় সূচকেই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহাদত উল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. আ খ ম কামাল হোসেন এবং কলেজ পরিদর্শক এস এম আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ময়মনসিংহ বোর্ডের আওতাধীন ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৩৫৪ জন। কৃতকার্যদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২০ হাজার ৭০৭ এবং ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৬৪৭ জন।

মেধার শীর্ষস্থান অর্থাৎ জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যেও এগিয়ে মেয়েরা; জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা এক হাজার ১১৯ এবং ছাত্রের সংখ্যা এক হাজার ১৮ জন।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বোর্ডের মাত্র ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ফেল করা শিক্ষার্থীদের একটি বড় অংশই গণিত ও ইংরেজি বিষয়ে কাঙ্ক্ষিত নম্বর পেতে ব্যর্থ হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, মেয়েদের সাফল্য বেশি

আপডেট সময় ০২:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬