ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম স্টার বয়েজকে হারিয়ে পূর্বধলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দয়াল স্কোয়াড নেত্রকোণায় ৫ দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা কোর্স’ প্রশিক্ষণের উদ্বোধন পূর্বধলায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু টিটিই ও যাত্রীদের পাল্টাপাল্টি মামলা কুষ্টিয়ায়, গ্রেপ্তার ৩ জন রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ ৩ জনের প্রাণহানি ঠাকুরগাঁওয়ে ৩৮০ বস্তা অবৈধ ডিএপি সার জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপি নেতাদের কুশপুত্তলিকা উদ্ধার মেহেরপুরে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচির আগে তিন নেতার ছবি সংবলিত কুশপুত্তলিকা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এলাকা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত সড়কের পাশের তারে এগুলো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ইন্টারনেটের তারে তিনটি কুশপুত্তলিকা ঝুলে থাকতে দেখেন পথচারীরা। খড় দিয়ে তৈরি ও সাদা কাপড়ে মোড়ানো কুশপুত্তলিকাগুলোর বুকে এনসিপির কেন্দ্রীয় তিন নেতার ছবিসহ পোস্টার লাগানো ছিল। পোস্টারে লেখা ছিল—‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে’, ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন’।

বিকেলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আগে এই ঘটনা শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবর পেয়ে গাংনী থানা-পুলিশ কুশপুত্তলিকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা রাতের আঁধারে এগুলো ঝুলিয়ে রেখেছে, তা এখনো স্পষ্ট নয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।উল্লেখ্য, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে গাংনীতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পদযাত্রা করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত

এনসিপি নেতাদের কুশপুত্তলিকা উদ্ধার মেহেরপুরে

আপডেট সময় ১০:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬