ময়মনসিংহ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নেত্রকোণা মদনে এসএসসি-দাখিল সমমান উত্তীর্ণদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে শহর থেকে গ্রামে সচেতনতা আন্দোলন: সুনামগঞ্জে ওসি রতন শেখ গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রংপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন টস পক্ষে এলে খেলা ঘুরে যেতে পারতো জানিয়েছেন বোলিং কোচ তালহা কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে : রাশেদ খাঁন ময়মনসিংহের গৌরীপুরে তামাকজাত দ্রব্য বিক্রি, ৭ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও মূল কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।
​পরবর্তীকালে আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আলম সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি গোপালগঞ্জেরই সন্তান। গোপালগঞ্জ নিয়ে কেউ কটাক্ষ করলে তা আমার জন্যও কষ্টদায়ক। অনেকে দাবি করেন বিগত সময়ে গোপালগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু এখানকার আইনজীবী ভবনের জরাজীর্ণ অবস্থা দেখলে স্পষ্ট বোঝা যায় যে কাঙ্ক্ষিত উন্নয়ন প্রকৃতপক্ষে হয়নি।”

​বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনা করবেন। বিগত সরকারের সময়ে আমার বিরুদ্ধে ৫৭টি মামলা করা হয়েছিল। মিথ্যা মামলার যন্ত্রণা কতটা তীব্র, তা আমার জানা আছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং সবাই যেন ন্যায়বিচার পান, সেদিকে সতর্ক নজর রাখার আহ্বান জানাচ্ছি।”
​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. কে এম বাবর ও সংসদ সদস্য এস এম জিলানী।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামচুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আদালতের বিচারকবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৯:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬