ময়মনসিংহ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ​ময়মনসিংহে মুদি দোকানের আড়ালে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা : নাসীরুদ্দীন পাটওয়ারী সংবিধান সংস্কার না করলে লাল কার্ড দেখতে হবে: আল্লামা মামুনুল হক ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা কর্মসূচি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জামালপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সংঘর্ষে চালক নিহত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৯ ডেঙ্গু রোগী শনাক্ত, চিকিৎসাধীন ১২৭

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ​শুক্রবার (৩০ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন করে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩২ জন। এছাড়া গোমস্তাপুরে ৫ জন (পুরুষ ৩ ও নারী ২) এবং নাচোলে ১ জন পুরুষ রোগী ভর্তি হয়েছেন। তবে শিবগঞ্জ ও ভোলাহাটে নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

​বর্তমানে চিকিৎসাধীন ১২৭ জন রোগীর মধ্যে জেলা হাসপাতালে ৯৩ জন, শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ১৪ জন, নাচোলে ৮ জন এবং ভোলাহাটে ৯ জন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

​স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৪১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
​

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, “ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও যেন এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

​তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৯ ডেঙ্গু রোগী শনাক্ত, চিকিৎসাধীন ১২৭

আপডেট সময় ১০:১৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬