ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জনগণের চাহিদা অনুযায়ী গড়ে তোলা হবে সশস্ত্র বাহিনী বললেন প্রতিরক্ষা উপদেষ্টা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছরে বিভিন্ন বাহিনীর ক্ষতিগ্রস্ত হওয়া কাঠামো সংস্কার করে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। পরে সচিব তাকে মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড, বর্তমান অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, সরকার এমন একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে যা হবে জনমুখী এবং সাধারণ মানুষের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি বলেন, ‘বাহিনীর হারানো গৌরব ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে বাহিনী প্রধানদের সেই নির্দেশনা দিয়েছেন। সবাই সম্মিলিতভাবে কাজ শুরু করেছে এবং এর ইতিবাচক পরিবর্তন শিগগিরই দৃশ্যমান হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

জনগণের চাহিদা অনুযায়ী গড়ে তোলা হবে সশস্ত্র বাহিনী বললেন প্রতিরক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৯:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬