ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমানের আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

সিলেট থেকেই শুরু হল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারণা। আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে বক্তব্য দেবেন তিনি। দুই দশক আগে ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি।

গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন তিনি। ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল (রহ) এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহদী আমিন সংবাদ সম্মেলন করে জানান, বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মঞ্চও প্রস্তুত করা হয়েছে। ৩০ ফুটের ওই মঞ্চে ৩০০ জন অতিথি বসার উপযুক্ত করে তৈরি করা হয়েছে। নগরীতে বিভিন্ন স্থানে তোরণ, বিলবোর্ড, সাইনবোর্ড লাগানো হয়েছে। নেতাকর্মীরা শত শত শুভেচ্ছা ব্যানার লাগিয়েছেন সমাবেশস্থল এলাকায়। বৃহস্পতিবার সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

বিএনপি নেতারা জানান, সকালে সিলেট বিমানবন্দর এলাকার গ্রান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের পর বেলা ১১টার দিকে মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা করবেন তারেক রহমান।

পরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। দুপুর ২টায় সেখানে সমাবেশ শেষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

তারেক রহমানের আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে

আপডেট সময় ১০:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬