ময়মনসিংহ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় যুব দিবস উপলক্ষে শিবপুরে আলোচনা সভা ও র‍্যালি গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ​নালিতাবাড়ীতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার রাউন্ড অব সিক্সটিন শুরু শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিশকাকুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আবু হানিফ ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।গত ​১ নভেম্বর (রবিবার) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তির্নিভর যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া অতি জরুরি। প্রতিটি যুবক-যুবতী বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হোক এবং নিজে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।”
​

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান।
​অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক যুবক-যুবতী র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুব দিবস উপলক্ষে শিবপুরে আলোচনা সভা ও র‍্যালি

ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় ১০:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬