ময়মনসিংহ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরের বকশীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের স্বর্ণের দোকান বেদখল নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেছেন মাহদী আমিন ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়:মীর শাহে আলম শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর রাজশাহীতে বিজিবির সীমান্ত অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত ​ সাংবাদিককে তথ্যসংগ্রহে বাধার অভিযোগ, প্রকৌশলীর আচরণে তীব্র ক্ষোভ ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন নেত্রকোণায় মোবাইল কোর্টের অভিযানে জাল পুড়িয়ে ধ্বংস ও কারাদণ্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত ​

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর পত্নীতলায় সাড়ম্বরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

​পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এনামুল হক।সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন। তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা সুপদ চন্দ্রসহ স্থানীয় বিভিন্ন এলাকার প্রান্তিক মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।
​আলোচনা সভা শেষ হওয়ার পর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের স্বর্ণের দোকান বেদখল

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত ​

আপডেট সময় ১২:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬