ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়েছে পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টের মধ্য দিয়ে। গত ৭ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির সৌজন্যে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান ও হাবিবুর রহমান ফকির (হাবিব), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল আজিজ তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম লিংকন, যুবদল নেতা আবদুল আল হেলালীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, যুব সংগঠক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মীরা।

স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হারাধন সূত্রধর (আরাধন) বলেন, যুবসমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে তাঁদের সংগঠন কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন খাঁনের সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ২০২০ সালে প্রতিষ্ঠিত এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি সংগঠন। এর নিবন্ধন নম্বর নেত্র-০৭৪।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে

আপডেট সময় ০১:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬