দেশে অস্থিতিশীলতা নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪নেতাকর্মী কে গ্রেফতার করেছেপূর্বধলা থানার পুলিশ পুলিশ।১১নভেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিবর্গ হলেন পূর্বধলা উপজেলা বিশকাকুনি ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (২৪)জারিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন (৫০)বৈরাটি ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মুনতাসির বিল্লাহ আপন (১৯)এবং উপজেলা আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান রতন (৩৮)।আজ ১২ই নভেম্বর বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নুরুল ইসলাম নেত্রকোনা জেলা প্রতিনিধি। 


















