ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিখোঁজের পর মেঘনা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর স্কুলছাত্র দীপু সরকারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট এলাকার একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দীপু সরকার রায়পুরা উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। সে স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। গত শনিবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় সে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই দিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় লোকজন ইটভাটার পাশে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

নিখোঁজের পর মেঘনা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬