ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত, ৩০টি আবেদন গ্রহণ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন সুনামগঞ্জের সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

জনসাধারণের সমস্যা, অভিযোগ ও প্রস্তাবনা সরাসরি শুনে প্রয়োজনীয় সমাধান ও সরকারি সেবা নিশ্চিত করতে নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান জনসাধারণের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনা সরাসরি শোনেন। এ সময় তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনসাধারণের উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

জনসাধারণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ স্থাপন, নাগরিক সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবার মান উন্নয়নে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আপডেট সময় ১২:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬