ময়মনসিংহ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২ পাঁচবিবি সীমান্তে পুকুর থেকে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে জমির নথিপত্র নাশকতার সন্দেহ স্থানীয়দের, তদন্তে প্রশাসন নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ ৪ জন আটক ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটারের ‘পুতুলের বিয়ে’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ ৪ জন আটক

​জাল কাগজপত্রের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।​নেত্রকোনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গিয়ে কথাবার্তা ও দাখিল করা কাগজপত্রে অসংগতি ধরা পড়লে তাদের আটক করা হয়।

​আটক তরুণীর নাম কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯)। আটক অন্য তিনজন হলেন- রোহিঙ্গা নাগরিক রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০), পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।

​সংশ্লিষ্টদের ভাষ্য, গত ২৪ নভেম্বর কাউসার ও তার বাবা পূর্বধলা উপজেলার পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে কাউসারের নামে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার জড়িত থাকার অভিযোগও উঠেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুই রোহিঙ্গা দালালের মাধ্যমে কুতুপালং ক্যাম্প থেকে সেখানে এসেছেন।
​

পাসপোর্টের জন্য আবেদন করার পর কাউসারের কথাবার্তা ও জমা দেওয়া কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

​আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। পরে ইউএনওর নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই বিদেশি নাগরিক ও উপজেলার দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২

নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ ৪ জন আটক

আপডেট সময় ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬