ময়মনসিংহ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২ পাঁচবিবি সীমান্তে পুকুর থেকে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান ভূমি অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে জমির নথিপত্র নাশকতার সন্দেহ স্থানীয়দের, তদন্তে প্রশাসন নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ ৪ জন আটক ময়মনসিংহে দর্শকের উপচে পড়া ভিড়ে মঞ্চস্থ হলো অনসাম্বল থিয়েটারের ‘পুতুলের বিয়ে’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত

​বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (আরডিএসএ) ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো প্রাথমিক পর্যায়ে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা নেওয়া হয়।

​আরডিএসএর সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার।

​বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ আহম্মদ শাহলান এবং মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শারমিন জাহান মনিরা। এছাড়া সংস্থার উপদেষ্টা ও সাবেক পৌর প্যানেল মেয়র আহমদ নুর উপস্থিত ছিলেন।
​

পরীক্ষা পরিচালনা ও পরিদর্শনে দায়িত্ব পালন করেন আরডিএসএর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হক এবং দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ্ আল ফরহাদ খাঁ। এ সময় স্বেচ্ছাকর্মী ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রায়হান উদ্দীন, সানজিদা সরকার, তাহনিকা তাহারাত নুজহা, অমি সরকার, সুমাইয়া সরকার রিয়া, আফিয়া জাহিন শাম্মী, আয়েশা আক্তার খুশি, শাহরিয়ার উদ্দিন তান্নিব ও মো. মফিজুল হক সরকার।
​

আয়োজকরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেনসহ মোট ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫২ জন শিক্ষার্থী এবারের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় অভিভাবক, অতিথি ও পর্যবেক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।​সংস্থা কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার ফলাফল অনুযায়ী মেধাবী শিক্ষার্থীদের পরবর্তীতে আনুষ্ঠানিকতার মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২

সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬