ময়মনসিংহ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ​ময়মনসিংহে মুদি দোকানের আড়ালে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা : নাসীরুদ্দীন পাটওয়ারী সংবিধান সংস্কার না করলে লাল কার্ড দেখতে হবে: আল্লামা মামুনুল হক ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা কর্মসূচি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জামালপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের সংঘর্ষে চালক নিহত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন

পাবনা জেলার সদর উপজেলার মালঞ্চিতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। গত শুক্রবার (৩০ শে অক্টোবর) বিকালে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সেতুর কাছে সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, শুক্রবার বিকালে বিলে কয়েকজন মাছ ধরছিলেন। এ’সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তাঁরা পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেয়। এর কিছুক্ষণ পর ওই ঘরে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। চেয়ারম্যান আরও জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী। এ ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় একসঙ্গে ৬ জনের মৃত্যুতে আমরা সবাই বলি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ৩ জন আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে বর্ষা মৌসুমে খোলা বিলে ও মাঠে কাজ করার সময় সকল ব্যক্তিদেরকে সতর্ক থাকতে এবং বৃষ্টি বা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সফল যুব সংগঠক হিসেবে জনসেবায় বিশেষ অবদান, জাতীয় যুব দিবসে সম্মাননা পেলেন সবুজ বাংলার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম

পাবনা সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু আহত ৩ জন

আপডেট সময় ০১:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬