ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, ডেন্টাল সার্জন ডা. শেখ ঈশা, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, জাতীয়তাবাদী যুবদল পূর্বধলা উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন: এবং গণ অধিকার পরিষদ উপজেলার  সভাপতি জাহিদ হাসান কাঞ্চন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, নিরক্ষরতা দূরীকরণ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।বক্তারা নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

পূর্বধলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট সময় ১০:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬