নেত্রকোনার পূর্বধলায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। ইউনিসেফের নিউট্রিশন কনসালটেন্ট শাহজাহান কবীরের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্ব প্রিয় মজুমদার, মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, এমও আইসিটি ডা. শেখ ইশা খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী এবং ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল।
সভায় উপজেলার সার্বিক পুষ্টি পরিস্থিতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), আইসিডিডিআর,বি-সহ বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে সমন্বিত পুষ্টি কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
ময়মনসিংহ
,
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী
বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ
প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল
ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার
ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি
সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প
নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা
মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
পূর্বধলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
-
হারাধন সূত্রধর:পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি - আপডেট সময় ১২:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- ৯৯ বার পড়া হয়েছে
ট্যাগস
অনুষ্ঠিত কমিটির সভা পুষ্টি সমন্বয় পূর্বধলায় উপজেলা পূর্বধলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
জনপ্রিয় সংবাদ





















