নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার ৭ নং আগিয়া ইউনিয়নের বুধী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. কাজল তালুকদার ও আঁখি আক্তার এর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার শেষে বাড়ির উঠানে খেলছিল আব্দুল্লাহ। ওই সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে বাড়ির পেছনে প্রতিবেশী নৃপেন্দ্র দাসের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা পুকুরে ছেলের লাশ ভাসতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















