ময়মনসিংহ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিপ্রবিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: ঘুষসহ বিভিন্ন অভিযোগে উপ-রেজিস্ট্রার বরখাস্ত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন: রাজধানী মাতাতে আসছে দুই বিশাল কনসার্ট! পূর্বধলায় চাঞ্চল্যকর কাকন হত্যা মামলার মূল হোতা বসুন্ধরা থেকে গ্রেপ্তার নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ২ খুলনা লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ ‘বি কোম্পানি’র ৩ সদস্য গ্রেফতার ​ পূর্বধলায় দুই প্রতিষ্ঠানে উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষা সুবিধার উদ্বোধন এমপি মানসুরা আলমের ​পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: ‘শিশুর সুস্থ বিকাশে মায়ের দুধের বিকল্প নেই’ বৃষ্টিতেই অচল ময়মনসিংহ সদর উপজেলা সমবায় অফিস জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র দুদকের নতুন সচিব মো: সাইদুর রহমান খানের যোগদান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: ‘শিশুর সুস্থ বিকাশে মায়ের দুধের বিকল্প নেই’

​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় পালিত হচ্ছে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’। দিবসটি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গত ​রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

​আলোচনা সভার আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পূর্বধলা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ( ইউএনও) মোঃ শফিকুল ইসলাম বলেন, “শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর প্রথম ছয় মাস শিশু যেন শুধু মায়ের দুধই পায়, তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”

​সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, “জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য মায়ের দুধই সবচেয়ে নিরাপদ ও পূর্ণাঙ্গ খাদ্য। এটি শিশুর প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। মায়েদের সচেতন করার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।”​অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে জন্মলগ্নেই মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত জরুরি।

​অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইনি কনসালটেন্ট ডা. ফাইজা বিনতে চৌধুরী, শিশু কনসালটেন্ট ডা. খোকন চৌধুরী, অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. আনোয়ার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার তাপসী রংমা ও বাবলি রংমা।

​এ ছাড়া নার্সিং সুপারভাইজার শামছুন্নাহার, নার্সিং ইনচার্জ রুমা সাহা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) ইনচার্জ গোলাম মোস্তফা, স্টোর কিপার গোলাম মোস্তফা, পরিসংখ্যানবিদ সাধনা রুরাম, প্রধান অফিস সহকারী মুসাবিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিকেল অফিসার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।​উল্লেখ্য, মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বাড়াতে এবং শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ১ থেকে ৭ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: ঘুষসহ বিভিন্ন অভিযোগে উপ-রেজিস্ট্রার বরখাস্ত

​পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: ‘শিশুর সুস্থ বিকাশে মায়ের দুধের বিকল্প নেই’

আপডেট সময় ০৯:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬