ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার,৩

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক কারবারিকে তিন গ্রেপ্তার এবং  মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১৫ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​প্রথম অভিযান: মাদকসহ কারবারি গ্রেপ্তার
​অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরিদর্শক মোঃ আল আমিনের নেতৃত্বে ওই অভিযানে গ্রামের বাসিন্দা এলাল উদ্দিনের (৫৫) বসতঘরে তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালে তার শয়নকক্ষ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা। গ্রেপ্তারকৃত এলাল উদ্দিন ওই গ্রামের মৃত শহর আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
​দ্বিতীয় অভিযান: ৩ মাদকসেবীর সাজা
​

একই দিন রাত ৮টার দিকে উপজেলার হিরণপুর বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। মজিবর রহমানের বসতঘরের সামনে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে হাতেনাতে আটক করে ডিএনসি।
​আটককৃতরা হলেন:
* ​মো. বাইজিদ রহমান ওভি (২৩), ইয়ারণ গ্রাম।
* ​জাকির (২৭), ইয়ারণ গ্রাম।
* ​মো. রাসেল মোল্লা (২৭), জয়দেবপুর, গাজীপুর।
​

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। তিনি অপরাধ স্বীকার করায় আটক তিন যুবককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাতেই সাজাপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
​মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার,৩

আপডেট সময় ১০:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬