ময়মনসিংহ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনার মদনে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন বান্দরবানের লামা উপজেলার ২ নং লামা সদর ইউনিয়নে অতিবর্ষণ ও পাহাড় ধসে পানিবন্দী হয়ে পড়া অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মিত্রদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর নৈশভোজ: দূরত্ব কমিয়ে সম্পর্ক ঝালাইয়ের লক্ষ্য জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার জানিয়েছেন জ্বালানিমন্ত্রী পূর্বধলায় রাতে হামিদ মিয়া নিখোঁজ, ভোরে পুকুরে মিলল মরদেহ ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সারাদেশে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির শঙ্কা রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পেলেন ​ইউরো জয়: স্পেনের সাফল্যে উদযাপনে শাকিব-বুবলী-অপু ​আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় রাতে হামিদ মিয়া নিখোঁজ, ভোরে পুকুরে মিলল মরদেহ

নেত্রকোণার পূর্বধলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত সদর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ব্যক্তিগত কিছু কেনাকাটার উদ্দেশ্যে বহুলী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল হামিদ। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি কোথাও বসে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখছেন।

সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বহুলী বাজার থেকে ফেরার পথে স্থানীয় বাসিন্দা আতিক মিয়া নাদিম মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে নিহতের ছেলে জজ মিয়া মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের ছেলে ও স্বজনরা জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ ছাড়া তিনি চোখেও কম দেখতেন।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বৃষ্টি ও অন্ধকারে চলাচলের সময় পা পিছলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।” তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার মদনে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

পূর্বধলায় রাতে হামিদ মিয়া নিখোঁজ, ভোরে পুকুরে মিলল মরদেহ

আপডেট সময় ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬