ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার বলেছেন রাষ্ট্রপতি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন আমান আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না জানিয়েছেন শিশির মনির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ সব শিক্ষার্থীর পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আশা করছি, মঙ্গলবার সন্ধ্যার আগেই আরও ৩০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতে বার্ন চিকিৎসাসেবা সারা দেশে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় লাইব্রেরিতে আগুন লাগে। পরে আগুনের ধোঁয়া মাদ্রাসার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

আপডেট সময় ০৩:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬