ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার বলেছেন রাষ্ট্রপতি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন আমান আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না জানিয়েছেন শিশির মনির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার অপার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো এবং পর্যটনকেন্দ্রিক সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা দুর্গাপুরের পর্যটনশিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে নিজ নিজ মূল্যবান মতামত তুলে ধরেন।

সভায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করা, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা, মানসম্মত আবাসন, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির ব্যবস্থা, পর্যটকদের হয়রানি রোধ, আন্তরিক আতিথেয়তা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিসহ পর্যটন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পর্যটকদের হয়রানি রোধ ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান দুর্গাপুর ও কলমাকান্দাকে একটি পূর্ণাঙ্গ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বৈশ্বিক পর্যটনশিল্পে আন্তর্জাতিক মানের আতিথেয়তার ইতিবাচক উদাহরণ উল্লেখ করে স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি পর্যটনশিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬