ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির কাছে ৩০টি আসন চাওয়ার খবর সত্য নয় বললেন জামায়াত নেতা জুবায়ের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, বিএনপির কাছে জামায়াতের ৩০টি আসন চাওয়ার খবর সত্য নয়।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচনে আসন চাওয়ার বিষয়ে বিএনপির কোনো পর্যায়ের কারো সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। আমার জানামতে, বিএনপির মহাসচিবের বক্তব্য সত্য নয়।’

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানায়, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব)-এর দাবিতে জামায়াতের আন্দোলনকে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে দেখছেন মির্জা ফখরুল। এ বিষয়ে জুবায়ের বলেন, ‘আমরা ছাড়াও একাধিক রাজনৈতিক দল পিআর দাবিতে আন্দোলন করছে। কাউকে চাপে রাখা বা খুশি করার জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করার জন্যই আমাদের আন্দোলন।’

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই সাক্ষাৎকার নিয়ে দলের কার্যকরী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে এবং জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

বিএনপির কাছে ৩০টি আসন চাওয়ার খবর সত্য নয় বললেন জামায়াত নেতা জুবায়ের

আপডেট সময় ০৪:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫