ময়মনসিংহ , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ৬ মাসে ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার, হত্যা করা হয়েছে ৮৬ জনকে পূর্বধলায় নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে শিশু সুরক্ষা নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত জনগণের সেবায় অনন্য সোনিয়া বেগম: আগিয়া ইউনিয়নে টানা ৩য় বার জয়ের পথে ‘জনপ্রিয়’ সংরক্ষিত নারী মেম্বার নওগাঁয় প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করে অবৈধ ‘বিবিসি ব্রিকস’ চালুর চেষ্টা ফেনী পৌরসভার সহায়তায় হাসি ফুটল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মুখে নতুন মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী” হাঁটু পানিতে নিমজ্জিত ত্রিশালের প্রধান সড়ক শেরপুরে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রী ইকবাল হোসেইনের নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিদেশি প্রতিনিধিরা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বুধবার ঢাকায় আসছেন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে।

এছাড়া এক দিনের সংক্ষিপ্ত সফরে এসে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নেবেন।

আরও আসতে পারেন মালয়েশিয়া, কাতারসহ আরও কয়েকটি দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের প্রধানরাও তাদের দেশের পক্ষে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত শেষ যাত্রায় অংশ নেবেন।

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের প্রধানমন্ত্রী, ‘আপসহীন নেত্রী’ খ্যাত খালেদা জিয়া।

তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গত ৬ মাসে ৩৩৬ শিশু যৌন নির্যাতনের শিকার, হত্যা করা হয়েছে ৮৬ জনকে

বিদেশি প্রতিনিধিরা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন

আপডেট সময় ১১:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫