ময়মনসিংহ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ জানিয়েছে ডব্লিউএফপি চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে: শিক্ষামন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার নেত্রকোনা সদর ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চায় বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয় জানিয়েছেন ইসি মাছউদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছেছে ৩৬.৪৭ বিলিয়ন ডলারে জিয়াউর রহমান হত্যা মামলা: ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আসামি মোজাফফর ​ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পেলেন নতুন নৌবাহিনী প্রধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাজনের কবর ভাঙচুর

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত ফয়জুল ইসলাম ওরফে রাজনের কবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার বাহেরচর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ মডেল থানার আহ্বায়ক শাফায়েত ঢালী বলেন, শহীদ রাজনের কবর ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনা শুধু একটি কবর ভাঙচুর নয়, এটি বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের অসম্মান করার নিকৃষ্ট উদাহরণ। শহীদ রাজনের কবরস্থানে যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই শহীদদের অসম্মান করে কেউ রেহাই পাবে না। ছাত্র সমাজ এ অন্যায়ের প্রতিবাদে রক্ত দিতেও প্রস্তুত।

এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাজনের কবর ভাঙচুর

আপডেট সময় ১১:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫