ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভুটানের বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধেই ৫–১ গোলে এগিয়ে

প্রতিপক্ষ ভুটান হলে জয়ের ব্যাপারে একটু বেশি আশাবাদী হয়ে মাঠে নামে বাংলাদেশ। আশা অনুযায়ী মেয়েরা সেরাটাই দিয়ে যাচ্ছেন। সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে গেছে লাল সবুজের মেয়েরা। জোড়া গোল করেছেন বাংলাদেশ দলের নাম্বার টেন তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনা খাতুন।

তবে তাঁরা কেউ নন, গোলের সূচনা করেছেন ঋতুপর্ণা চাকমা, যেটি এসেছে সপ্তম মিনিটে। চোটে পড়া ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সাগরিকার কাছ থেকে বল পান তহুরা। সেই বল দারুণভাবে তহুরা দেন ঋতুপর্ণাকে। ঋতু একটু জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে।

২-০ হতে পারত ১১ মিনিটে। কিন্তু ঋতুর ক্রস থেকে সাগরিকার হেড গোললাইন থেকে থেকে সেভ করেন ভুটানের এক ডিফেন্ডার। ১৪ মিনিটে অবশ্য ২-০ হয়েছে ঠিকই। শিউলির কাছ থেকে তহুরা বল পান। বক্সের প্রায় সামনে থেকে শরীরটাকে বাঁকিয়ে একটু বিভ্রান্ত করেন তিনি ভুটানের গোলকিপার সংগীতা মনগেরকে। ভারত ম্যাচে জোড়া গোল করে দলকে জেতানো তহুরা বাকি কাজটা করেছেন বাঁ পায়ের দারুণ শটে।

২৫ মিনিটে সাবিনার প্লেসিং লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই প্লেসিং করেন সাবিনা। টুর্নামেন্টে যেটি তাঁর প্রথম গোল। আগের দিন অসুস্থ থাকায় অনুশীলন করতে না পারা সাবিনার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে ঠিকই জ্বলে উঠেছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

ভুটানের বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধেই ৫–১ গোলে এগিয়ে

আপডেট সময় ০৩:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪