ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইং, আয়োজিত এ শোভাযাত্রা ও মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর ২ নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী মতিউর রহমান মতি, সদস্য সচিব পদপ্রার্থী মো. জিয়াউল হক জিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. হাবিবুল ইসলাম অন্তর।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মী সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
নেতাকর্মীরা সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মো: মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 













